ATM cash withdrawal for Coins and Notes From ATMs: খুচরোর সমস্যা সমাধানে হাইব্রিড এটিএম একটি বৈপ্লবিক পদক্ষেপ হতে পারে। সাধারণ মানুষের দীর্ঘদিনের ‘চেঞ্জ’ বা খুচরোর দুর্ভোগ অনেকটাই লাঘব হবে! জানা যাচ্ছে, ১০, ২০ বা ৫০ টাকার নোটের তীব্র চাহিদা মেটাতে সরকার ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নতুন কিছু উদ্যোগ নিতে চলেছে।
হাইব্রিড এটিএম কী। ATM cash withdrawal for Coins and Notes From ATMs
সাধারণত এটিএম মেশিন থেকে বড় নোট (২০০ বা ৫০০ টাকা) বের হয়। কিন্তু প্রস্তাবিত হাইব্রিড এটিএম হবে এমন:
- সরাসরি ১০, ২০ এবং ৫০ টাকার ছোট নোট তোলা যাবে।
- বড় নোট জমা দিয়ে সমমূল্যের ছোট নোট বা কয়েন বিনিময়ের সুবিধাও থাকতে পারে।
কবে কোথায় বসবে এই এটিএম
এই পরিকল্পনার বাস্তবতা যাচাই করতে সরকার ইতিমধ্যেই মুম্বাইতে একটি পাইলট প্রজেক্ট শুরু করেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জনসমাগম বেশি হয় এমন স্থানগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে:
- যাত্রী সাধারণের খুচরো টাকার প্রয়োজন সবচেয়ে বেশি থাকে। তাই রেল স্টেশন ও বাস স্ট্যান্ড চত্ত্বরে এই এটিএম বসানো হতে পারে।
- জরুরি ওষুধ বা ছোটখাটো খরচের জন্য হাসপাতাল চত্বরে এই এটিএম বসানো হতে পারে।
- পাইকারি ও খুচরা বাজার, যেখানে এখনও নগদ লেনদেনই ভালো হয়, এই এটিএম বসানো হতে পারে।
- কলকাতার মতো মেট্রো শহগুলোতে নগদ লেনদেনের চাপ অনেক বেশি, তাই এখানেই বেশি সংখ্যক এই এটিএম বসানো হতে পারে।
প্রসঙ্গত, যদিও সরকার ‘ক্যাশলেস ইকোনমি’ বা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছে, তবুও বাস্তব চিত্র অন্যরকম। দেশের একটি বড় অংশ এখনও স্মার্টফোন বা ইন্টারনেটের সঙ্গে অভ্যস্ত নয়। অনেক ছোট বিক্রেতা ইন্টারনেটের সমস্যার কারণে UPI নিতে দ্বিধা করেন। ফলে নগদ টাকার প্রয়োজনীয়তা একেবারে ফুরিয়ে যায়নি।
