Roshogolla

এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন কীভাবে? রইল স্টাডি প্ল্যান

Check out how to prepare for NDA

Check out how to prepare for NDA

Check out how to prepare for NDA: NDA 1 2026-এর বিজ্ঞপ্তি ১০ ডিসেম্বর, ২০২৫-এ প্রকাশিত হয়েছে। পরীক্ষা নির্ধারিত হয়েছে ১২ এপ্রিল, ২০২৬ তারিখে। হাতে মাত্র কয়েকটি মাস। এর মধ্যেই প্রস্তুত হতে হবে আপনাকে। কীভাবে হবেন, আমরা জানাচ্ছি। 

NDA প্রস্তুতির জন্য কী কী টপিক জানতে হবে 

সাবজেক্ট (Subject)গুরুত্বপূর্ণ টপিকস (Important Topics)
ম্যাথমেটিক্সঅ্যালজেব্রা, ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিন্যান্টস, ট্রিগোনোমেট্রি, অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ টু অ্যান্ড থ্রি ডাইমেনশন, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যান্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনস, ভেক্টর অ্যালজেব্রা এবং স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোবাবিলিটি।
জেনারেল এবিলিটিইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, ফ্রিডম মুভমেন্ট, জিওগ্রাফি এবং কারেন্ট ইভেন্টস।
ফিজিক্সফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড স্টেটস অফ ম্যাটার, মাস, ওয়েট, ভলিউম, মোশন অফ অবজেক্টস, মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেলস ইত্যাদি।
কেমিস্ট্রিফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। এলিমেন্টস, মিক্সচারস অ্যান্ড কম্পাউন্ডস, সিম্বলস, ফর্মুলি অ্যান্ড সিম্পল কেমিক্যাল ইকুয়েশনস, ল অফ কেমিক্যাল কম্বিনেশন (এক্সক্লুডিং প্রবলেমস)। প্রপার্টিজ অফ এয়ার অ্যান্ড ওয়াটার ইত্যাদি।
জেনারেল সায়েন্সডিফারেন্স বিটুইন দ্য লিভিং অ্যান্ড নন-লিভিং। বেসিস অফ লাইফ-সেলস, প্রোটোপ্লাজম অ্যান্ড টিস্যুস। গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ইত্যাদি।
হিস্ট্রিফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া। এলিমেন্টারি স্টাডি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এলিমেন্টারি নলেজ অফ ফাইভ ইয়ার প্ল্যানস অফ ইন্ডিয়া। পঞ্চায়েতি রাজ, কো-অপারেটিভস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট। ভূদান ইত্যাদি।
জিওগ্রাফিদ্য আর্থ, ইটস শেপ অ্যান্ড সাইজ। ল্যাটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউডস, কনসেপ্ট অফ টাইম। ইন্টারন্যাশনাল ডেট লাইন। মুভমেন্টস অফ আর্থ অ্যান্ড দেয়ার ইফেক্টস ইত্যাদি।
কারেন্ট ইভেন্টসনলেজ অফ ইম্পর্ট্যান্ট ইভেন্টস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড ইন ইন্ডিয়া ইন রিসেন্ট ইয়ারস। কারেন্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ল্ড ইভেন্টস ইত্যাদি।

কোচিং ছাড়া বা অনলাইনে প্রস্তুতি নেবেন কীভাবে। Check out how to prepare for NDA

আমার আজকাল এমন অনেক গল্প শুনতে পাই, যেখানে বলা হয় যে কোচিং ছাড়াই কম্পেটিটিভ পরীক্ষায় পাস করছে মেয়ে বা ছেলে। আপনিও পারবেন। নিজে সিলেবাস বিশ্লেষণ করুন, পড়ার রুটিন বানান, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন এবং অনলাইন স্টাডি মেটেরিয়াল ব্যবহার করুন। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে কঠিন ধারণাগুলো বুঝে নিন। নির্দিষ্ট অনলাইন ব্যাচ থেকেও সাহায্য নিতে পারেন।

কীভাবে প্রস্তুতি শুরু করবেন 

১. সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন বিশ্লেষণ: সবচেয়ে আগে সিলেবাস এবং পরীক্ষার ধরন বুঝুন। পরীক্ষাটি মূলত দুটি পত্রে বিভক্ত: অঙ্ক (Maths) এবং GAT (General Ability Test)

২. বেসিক ধারণা পরিষ্কার করা: প্রতিটি বিষয়ের মূল ধারণা (Basic Concepts) পরিষ্কার করুন। এর ফলে কঠিন বিষয়গুলো বোঝা সহজ হবে। খুব বেশি বই না পড়ে নির্দিষ্ট কিছু ভালো বই অনুসরণ করুন।

৩. সঠিক বই নির্বাচন: বিগত বছরের টপারদের পরামর্শ অনুযায়ী সেরা বই এবং স্টাডি মেটেরিয়াল বেছে নিন। এটি আপনার সিলেবাস দ্রুত শেষ করতে সাহায্য করবে।

৪. মক টেস্ট এবং বিগত বছরের প্রশ্ন সমাধান: নিয়মিত Previous Year Question Papers এবং মক টেস্ট দিলে প্রশ্নের ধরন এবং কতটা কঠিন তা বোঝা যায়। এটি সময় ব্যবস্থাপনায় (Time Management) সাহায্য করে।

৫. খবরের কাগজ ও ম্যাগাজিন পড়া: দেশ-বিদেশের খবরাখবর রাখতে প্রতিদিন খবরের কাগজ পড়ুন। কারেন্ট অ্যাফেয়ার্স-এর নোট তৈরি করুন এবং নিয়মিত রিভিশন দিন।

৬. সময় ব্যবস্থাপনা: রুটিনে প্রতিটি বিষয়ের গুরুত্ব বা ওয়েটেজ (Weightage) অনুযায়ী সময় ভাগ করুন। একটানা না পড়ে মাঝে মাঝে বিরতি নিন।

৭. নিয়মিত রিভিশন ও শর্ট নোট: প্রতিটি গুরুত্বপূর্ণ টপিকের ছোট নোট তৈরি করুন। পরীক্ষার শেষ মুহূর্তে এই নোটগুলো রিভিশন দেওয়ার জন্য খুব কার্যকর হবে।

রইল স্টাডি প্ল্যান 

দিনগণিত (Maths)জেনারেল অ্যাবিলিটি (GAT)
সোমবারবীজগণিত ও ডিটারমিন্যান্টস (২-৩ চ্যাপ্টার)ইংরেজি ও পদার্থবিদ্যা + সংবাদপত্র পড়া
মঙ্গলবারত্রিকোণমিতি ও ২ডি/৩ডি জ্যামিতিরসায়ন ও সাধারণ বিজ্ঞান + সংবাদপত্র পড়া
বুধবারক্যালকুলাস (ডিফারেন্সিয়াল ও ইন্টিগ্রাল)ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ও ভূগোল + সংবাদপত্র
বৃহস্পতিবারভেক্টর অ্যালজেব্রা, স্ট্যাটিসটিকস ও প্রোবাবিলিটিইংরেজি ও পদার্থবিদ্যা + সংবাদপত্র পড়া
শুক্রবারবীজগণিত, ডিটারমিন্যান্টস ও ত্রিকোণমিতি রিভিশনরসায়ন বা কেমিস্ট্রি ও সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স + সংবাদপত্র পড়া
শনিবারজ্যামিতি ও ক্যালকুলাস রিভিশনইতিহাস ও ভূগোল রিভিশন + সংবাদপত্র পড়া
রবিবারসারা সপ্তাহের পড়ার রিভিশন ও মক টেস্টসারা সপ্তাহের পড়ার রিভিশন ও মক টেস্ট
Exit mobile version