Roshogolla

সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুলবেন কীভাবে? জানুন সুদের বিস্তারিত

Sukanya Samriddhi Yojana Scheme​ benefits

Sukanya Samriddhi Yojana Scheme​ benefits

Sukanya Samriddhi Yojana Scheme​ benefits: গত ১১ বছরে পরিবারগুলিতে সঞ্চয়ের মানসিকতা তৈরি করেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। কন্যাসন্তানদের সামাজিক ও আর্থিক মর্যাদা বৃদ্ধি করেছে কেন্দ্রের এই জনপ্রিয় প্রকল্প। উচ্চশিক্ষা থেকে বিবাহ, মেয়ের জীবনের প্রতিটি বড় পদক্ষেপে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আপনিও যদি এই যোজনার সদস্য হতে চান, আমাদের পুরো প্রতিবেদন পড়ুন। 

সুকন্যা সমৃদ্ধি যোজনার বিস্তারিত। Sukanya Samriddhi Yojana Scheme​ benefits

বিনিয়োগ করার আগে এই যোজনার বিস্তারিত জানা জরুরি। 

আকর্ষণীয় সুদের হার ও নিরাপত্তা

সুকন্যা সমৃদ্ধি যোজনা বর্তমানে ৮.২ শতাংশ বার্ষিক সুদের হার প্রদান করছে। এই যোজনায় বিনিয়োগ ঝুঁকিহীন।

অ্যাকাউন্ট খোলার নিয়ম 

মেয়ের জন্ম থেকে ১০ বছর বয়সের মধ্যে এই অ্যাকাউন্ট খোলা যায়। বাবা-মা অথবা বৈধ অভিভাবক যে কোনও পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি মেয়ের জন্য একটিই অ্যাকাউন্ট খোলা যাবে।ভারতের যে কোনও প্রান্ত থেকে এই অ্যাকাউন্ট অন্য প্রান্তে স্থানান্তর করা সম্ভব।

বিনিয়োগ ও আমানতের পদ্ধতি

এই প্রকল্পে বার্ষিক ন্যূনতম ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত টাকা জমা দিতে হয়। এরপর ২১ বছর পূর্ণ হওয়া পর্যন্ত টাকা জমা না দিলেও চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে। 

ম্যাচিউরিটি বা মেয়াদপূর্তি এবং বন্ধ করার নিয়ম

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ২১ বছর পর ম্যাচিউর হয়। তবে, ১৮ বছর পূর্ণ হওয়ার পর মেয়ের বিয়ে হলে এটি ম্যাচিউর হবে। দুর্ভাগ্যজনকভাবে মেয়ের মৃত্যু হলেও এটি বন্ধ করা যাবে। তবে অ্যাকাউন্ট খোলার প্রথম পাঁচ বছরের মধ্যে তা বন্ধ করার অনুমতি নেই। 

শিক্ষার জন্য টাকা তোলার সুবিধা

মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে অথবা দশম শ্রেণি পাস করার পর উচ্চশিক্ষার খরচ মেটানোর জন্য অ্যাকাউন্টে জমা থাকা টাকার ৫০ শতাংশ পর্যন্ত তোলা যায়। এটি এককালীন অথবা কিস্তিতে তোলার সুযোগ রয়েছে। 

কন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলবেন 

প্রথমে নিম্নলিখিত নথিপত্র রাখুন হাতের কাছে:

১. সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার ফর্ম।

২. মেয়ের জন্ম সার্টিফিকেট (Birth Certificate)।

৩. অভিভাবকের আধার কার্ড ও প্যান কার্ড (অথবা ফর্ম ৬০) লাগবে। 

এবার খুলতে হবে অ্যাকাউন্ট:

মেয়ের বাবা-মা অথবা আইনগত অভিভাবক, মেয়ের জন্মের পর থেকে তার ১০ বছর বয়স পর্যন্ত, যে কোনও পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংক শাখায় সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারেন।

সাফল্যের ১১ বছর

গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ (SSY) সফলভাবে ১১ বছর পূর্ণ করল। ২০২৬ সালের শুরুতেই দেখা যাচ্ছে, এই প্রকল্পের অধীনে ৪.৫৩ কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এছাড়া, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে জমার পরিমাণ ৩.৩৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

Exit mobile version