Roshogolla

প্রধানমন্ত্রী স্বনিধি ক্রেডিট কার্ড কী, কীভাবে সুবিধা দেয়

What is the PM Swanidhi Credit Card & features

What is the PM Swanidhi Credit Card & features

What is the PM Swanidhi Credit Card & features: ভারতের রাস্তার বিক্রেতা এবং ছোট দোকানদারদের আর্থিক ভিত শক্ত করতে মোদী সরকার নিয়ে এসেছে প্রধানমন্ত্রী স্বনিধি ক্রেডিট কার্ড। কোনো গ্যারান্টি ছাড়াই ঋণ পাওয়ার পর এবার ক্রেডিট কার্ডের সুবিধা এই প্রকল্পের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

পিএম স্বনিধি ক্রেডিট কার্ড আসলে কী?

এটি একটি রুপে (RuPay) ক্রেডিট কার্ড, যা সাধারণ ক্রেডিট কার্ডের মতোই কাজ করে। রাস্তার বিক্রেতারা তাদের জরুরি প্রয়োজনে এই কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করতে পারবেন এবং পরে তা পরিশোধের সুযোগ পাবেন।

এই কার্ডের প্রধান বৈশিষ্ট্যসমূহ

কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন?

আবেদন করবেন কীভাবে 

আপনি ঘরে বসেই অনলাইন পোর্টালে বা মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন:

  1. পোর্টাল ভিজিট: প্রথমে pmsvanidhi.mohua.gov.in পোর্টালে যান।
  2. মোবাইল ভেরিফিকেশন: আপনার মোবাইল নম্বর দিয়ে OTP-র মাধ্যমে লগইন করুন।
  3. আধার যাচাই: আপনার আধার কার্ড এবং বিক্রেতা বিভাগের (Vendor Category) রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য যাচাই করুন।
  4. ব্যাঙ্ক নির্বাচন: আপনার পছন্দের ব্যাঙ্ক বেছে নিন যারা ক্রেডিট কার্ড ইস্যু করে।
  5. eKYC: সবশেষে আধার নম্বর দিয়ে বায়োমেট্রিক বা OTP-র মাধ্যমে eKYC সম্পন্ন করলেই আপনার আবেদন প্রক্রিয়াটি চূড়ান্ত হবে।

কেন এই কার্ডটি গুরুত্বপূর্ণ?

অনেক সময় ছোট ব্যবসায়ীদের কাঁচামাল কেনার জন্য তাৎক্ষণিক টাকার প্রয়োজন হয়। এই ক্রেডিট কার্ড মহাজনদের চড়া সুদের হাত থেকে তাদের বাঁচাবে এবং ব্যাঙ্কের সাথে একটি সুস্থ ক্রেডিট প্রোফাইল তৈরি করতে সাহায্য করবে।

Exit mobile version